জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদদের প্রতি আরপিএমপি পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদন
প্রকাশের সময়: 05 Aug, 2026

প্রেস রিলিজ 

আরপিএমপি, রংপুর। 

তারিখঃ ০৫ আগস্ট ২০২৬ খ্রিঃ


বিষয়ঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদদের প্রতি আরপিএমপি পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদন

==========================


জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আজ ০৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকায় রংপুরের ৩৬ জুলাই চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আরপিএমপি পুলিশ কমিশনার ।


রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর  জুলাই শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।


এ সময় রংপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে জুলাইয়ের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


জুলাইয়ের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়, একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ত্যাগ ও সাহসের কোনো বিকল্প নেই। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


রংপুর মেট্রোপলিটন পুলিশ জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ।


জুলাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয় হোক। 


মোহাম্মদ আবদুল মাবুদ

পুলিশ কমিশনার

রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর


মিডিয়া সেল 

রংপুর মেট্রোপলিটন পুলিশ।