আরপিএমপি, হারাগাছ থানার বিশেষ অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, বিভিন্ন অপরাধে ৬ জন গ্রেফতার
প্রকাশের সময়: 31 Jul, 2026

আরপিএমপি, হারাগাছ থানার বিশেষ অভিযানে ৪৬ পিস ইয়াবা উদ্ধার, বিভিন্ন অপরাধে ৬ জন গ্রেফতার


আরপিএমপি, পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের নির্দেশনায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মহানগরীতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


এরই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই ২০২৬ তারিখে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) এবং অফিসার ইনচার্জ, হারাগাছ থানা-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।


???? অভিযানের:

✅ সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার

✅ ৪৬ (ছেচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

✅ মাদক কারবারের ঘটনায় ০২টি মামলা রুজু

✅ ০১ জন মাদকসেবীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ

✅ ০১ জন ধর্ষণ মামলার আসামী গ্রেফতার


গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।


মিডিয়া সেল 

রংপুর মেট্রোপলিটন পুলিশ।