প্রেস বিজ্ঞপ্তি
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর
তারিখঃ ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ
তাজহাট থানার অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন পুলিশ, তাজহাট থানা পুলিশের অভিযানে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হাসান মোল্লা, এসআই (নিরস্ত্র) মোঃ মোসাদ্দেকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান এবং এএসআই (নিরস্ত্র) অমৃতানন্দ রায়সহ সঙ্গীয় ফোর্সসহ ১৫ মে ২০২৬ অভিযান করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানাধীন মেডিকেল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশের সহায়তায় তাজহাট থানার মামলা নং-০৩, তারিখ-০৬/০৬/২০২৫ খ্রিস্টাব্দ, ধারা-১৪৩/১৪৮/১৪৯/১৮৬/৩০৭/৩২৪/৩২৫/৩২৬/৪৩৫/৪৩৬/৪২৭/৩৭৯/৩০২/১০৯/৩৪ পেনাল কোড মামলার এজাহারভুক্ত আসামী মোঃ পারভেজ আলম (৪২)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ পারভেজ আলম (৪২), পিতা-মৃত ইসরাইল, সাং-খেরবাড়ী, থানা-তাজহাট, মহানগর রংপুর। তিনি রংপুর মহানগর তাজহাট থানার ২৮ নং ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ
রংপুর।