ডিবির অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ একজন, ও মাদক সেবী একজন গ্রেফতার করা হয়েছে।
প্রকাশের সময়: 05 May, 2026

প্রেস রিলিজ

রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর

তারিখ: ০৫ মে ২০২৬ খ্রি.


বিষয়ঃ ডিবির অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ একজন, ও মাদক সেবী একজন গ্রেফতার করা হয়েছে। 


ডিসি (ডিবি) জনাব সনাতন চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার করা হয়।

---


হাজীরহাট থানা এলাকা (ডিবি অভিযান):


গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময়: ০৪/০৫/২০২৬ খ্রি., রাত ২৩:৩০ ঘটিকা।

গ্রেফতারকৃত:

মোঃ হাবিবুর রহমান নেভিন (২২), পিতা-মৃত আব্দুল আসাদ, মাতা-মোছাঃ ছামিনা খাতুন, সাং-পশ্চিম গোপীনাথপুর, ওয়ার্ড নং-১২, থানা-হাজীরহাট, মহানগর রংপুর।

উদ্ধার: ১০০ পিস ইয়াবা ট্যাবলেট।

আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

---


কোতয়ালী থানা এলাকা (ডিবি অভিযান):


গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময়: ০৪/০৫/২০২৬ খ্রি., রাত ১৩:৩০ ঘটিকা।

গ্রেফতারকৃত:

মোঃ সামিউল ইসলাম (২৬), পিতা-মৃত রবিউল ইসলাম, মাতা-মোছাঃ নুরুন্নাহার বেগম, সাং-বাহার কাছনা শাহাপাড়া, থানা-কোতয়ালী, মহানগর রংপুর।

ব্যবস্থা: আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

---


রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মিডিয়া সেল 

রংপুর মেট্রোপলিটন পুলিশ।