প্রেস রিলিজ
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর
তারিখ: ০৫ মে ২০২৬ খ্রি.
বিষয়ঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ ধারাবাহিক অভিযানে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণে পৃথক অভিযানে ০৯ জন আসামী গ্রেফতার ও মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
---
কোতয়ালী থানা:
দিবাকালীন মোবাইল ডিউটির সময় কামারপাড়া এলাকায় একটি মাদ্রাসার ভেতরে অনধিকার প্রবেশের দায়ে ০১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত:
মোঃ জাকির হোসেন (২৯), পিতা-মোকলেছুর রহমান, মাতা-পেয়ারি বেগম, সাং-মহিষাশুর, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর।
ব্যবস্থা: আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে প্রেরণ।
---
হাজীরহাট থানা:
বিশেষ অভিযানে জুয়ার আসর হতে ০১ জন আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল হতে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত:
মোঃ সামিম মিয়া (৪৫), পিতা-আব্দুস ওহাব, সাং-পূর্ব অভিরাম ডাক্তারপাড়া, থানা-হাজীরহাট, মহানগর রংপুর।
উদ্ধার: নগদ অর্থ ও আলামত
ব্যবস্থা: আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে প্রেরণ।
---
তাজহাট থানা:
(ক) মাদকবিরোধী অভিযান:
অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।
গ্রেফতারকৃত:
কাজী হায়াত মাহামুদ বাবু (৩১), পিতা-সাইফুল ইসলাম, মাতা-হাসনা হেনা বেগম, সাং-শান্তিবাগ আলমনগর, থানা-কোতয়ালী, মহানগর রংপুর।
(খ) ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার:
গ্রেফতারকৃত:
মোছাঃ শাহিনুর বেগম, স্বামী-মৃত মজনু প্রমানিক, সাং-ধর্মদাস মিলনপাড়া, থানা-তাজহাট, মহানগর রংপুর।
(গ) চুরি মামলায় অভিযান:
চুরি মামলার তদন্তে ০২ জন আসামী গ্রেফতার এবং চোরাই অটোরিক্সার যন্ত্রাংশ উদ্ধার।
গ্রেফতারকৃত:
১। মোঃ শরিফুল ইসলাম (শরিফ) (২৬), পিতা-মোঃ খলিলুর রহমান, মাতা-মোছাঃ শরিফা বেগম, সাং-পশ্চিম বকচী, থানা-মাহিগঞ্জ, মহানগর রংপুর।
২। মোঃ জালাল (৪৭), পিতা-মৃত রহমান, মাতা-মোছাঃ ফুল মালা, সাং-বালাটারী, থানা-মাহিগঞ্জ, মহানগর রংপুর।
উদ্ধার: অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ।
ব্যবস্থা: গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
---
পরশুরাম থানা:
অভিযানে মাদক সেবনের অভিযোগে ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত:
১। মোঃ আসিফ হোসেন (২৫), পিতা-মোঃ আব্দুল গাফ্ফার, মাতা-মোছাঃ আরজিনা বেগম, সাং-নিউ জুম্মাপাড়া, ওয়ার্ড-২৩, থানা-কোতয়ালী, মহানগর রংপুর।
২। মোঃ রমজান আলী (মন্টু) (২০), পিতা-মোঃ জালাল মিয়া, মাতা-মোছাঃ মদিনা বেগম, সাং-আমাশু কুকরুল দক্ষিণপাড়া, ওয়ার্ড-০৪, থানা-পরশুরাম, মহানগর রংপুর।
ব্যবস্থা: আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে প্রেরণ।
---
গোয়েন্দা বিভাগ (ডিবি):
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত:
মোঃ শিপন ব্যাপারী (২৯), পিতা-মোঃ আব্দুল মালেক ব্যাপারী, মাতা-মোছাঃ কল্পনা বেগম, সাং-পূর্ব শালবন হরিণ প্রেস, ওয়ার্ড-২৫, থানা-কোতয়ালী, মহানগর রংপুর।
উদ্ধার: ১০ পিস ইয়াবা ট্যাবলেট।
ব্যবস্থা: আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
--- অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ।