প্রেস রিলিজ
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)
তারিখ: ২৯ এপ্রিল ২০২৬ খ্রি.
বিষয়: ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরি স্টীলের ব্যাটন তলোয়ার (কিরিচ)সহ ১ জন ছিনতাইকারী গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরি স্টীলের ব্যাটন তলোয়ার (কিরিচ)সহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউল হক ও এসআই (নিরস্ত্র) মোঃ মমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন সিও বাজারস্থ নানা ভাই স্টোর নামক মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে অভিযানস্থল থেকে মোঃ মশিয়ার রহমান (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তার নিকট হতে ৩৫ (পয়ত্রিশ) পিস হালকা কমলা রংয়ের নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং একটি স্টীলের দেশীয় তৈরি ব্যাটন তলোয়ার (কিরিচ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তলোয়ারটি স্টীলের তৈরি, বাটসহ দৈর্ঘ্য আনুমানিক ১৯.৫ ইঞ্চি, একপাশ ধারালো এবং কালো রঙের গোলাকার স্টীল পাইপের ভিতরে বিশেষ কৌশলে সংরক্ষিত ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত তলোয়ারটি ছিনতাইয়ের কাজে ব্যবহার করত।
গ্রেফতারকৃত আসামী মোঃ মশিয়ার রহমান (৩৫), পিতা: মোঃ আব্দুস সামাদ, মাতা: মোছাঃ মাজেদা বেগম, সাং-উত্তম মাস্টারপাড়া, ওয়ার্ড নং-০৩, থানা-হাজীরহাট, রংপুর মহানগর।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মিডিয়া সেল
রংপুর মেট্রোলিটন পুলিশ