প্রেস রিলিজ
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর
তারিখ: ২০ মার্চ ২০২৬ খ্রিঃ
*বিষয়ঃ গোয়েন্দা বিভাগ (ডিবি)'র অভিযানে ৯০০ (নয়শত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১ (এক) ।*
উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব সনাতন চক্রবর্তী এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৯ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০১.৪০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত আলী এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) প্রণয় কৃষ্ণ মন্ডলসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স কোতয়ালী থানাধীন পায়রা চত্ত্বর মোড়স্থ রাসেল হোটেলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সেখান থেকে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রায়হান মোস্তাজীর (৩৬) নামীয় ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটের সদস্যগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার ও নির্মূল, গ্রেফতারি পরোয়ানা তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখা এবং আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা বদ্ধপরিকর।
_মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ