রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক দুটি অভিযানে ৩ কেজি গাঁজা ও হিরোইন মাদকদ্রব্যসহ মোট ০৪ (চার) জন আসামীকে গ্রেফতার করেছে।
প্রকাশের সময়: 19 Mar, 2026

প্রেস রিলিজ

রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর

তারিখ: ১৯ মার্চ ২০২৬ খ্রিঃ



রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক দুটি অভিযানে ৩ কেজি গাঁজা ও হিরোইন মাদকদ্রব্যসহ মোট ০৪ (চার) জন আসামীকে গ্রেফতার করেছে।


প্রথম ঘটনায়, ১৮/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৭:৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন শাপলাচত্ত্বর মোড়স্থ হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলমগীর হোসেন (২১) এবং মোঃ জমির উদ্দিন (২১), উভয়েই লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বাসিন্দা।


দ্বিতীয় ঘটনায়, একই তারিখে রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন ইসলামপুর হনুমানতলা হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ (দশ) পুড়িয়া হেরোইন (কাগজসহ ওজন ০১ গ্রাম) এবং ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রতন (২৭) এবং মোরশেদা বেগম (৪০), উভয়েই রংপুর মহানগর এলাকার বাসিন্দা।


উভয় অভিযানই গোপন সংবাদের ভিত্তিতে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) প্রণয় কৃষ্ণ মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।


রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


_মিডিয়া সেল

রংপুর মেট্রোপলিটন পুলিশ।