০৩ (তিন) কেজি গাঁজাসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 02 Mar, 2026

*প্রেস রিলিজ*

রংপুর মেট্রোপলিটন পুলিশ

তারিখ: ০২ মার্চ ২০২৬ খ্রি.


বিষয়ঃ ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার


রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি), রংপুর মেট্রোপলিটন পুলিশ এর একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০২/০৩/২০২৬ খ্রি. অভিযান পরিচালনা করে ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০২ (দুই) জন আসামীকে গ্রেফতার করেছে।


রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং জনাব সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর তত্ত্বাবধানে ০২/০৩/২০২৬ খ্রি: আনুমানিক ১৩.৫৫ ঘটিকায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জিন্নাত আলী এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মমিনুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স মহানগরীর মাহিগঞ্জ থানাধীন সাতমাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মেসার্স আব্দুল্লাহ ফিলিং স্টেশনের বিপরীতে রহমতের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০২ (দুই) জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ

১। মোঃ মিলন মিয়া (২৯), সাং-কবির মাহমুদ, ওয়ার্ড নং-০২, ইউপি-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।


২। শ্রী দেবু চন্দ্র বিশ্বাস (২৮), সাং-দক্ষিণ কুটি চন্দ্র খানা জেলে পাড়া, ইউপি-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।


গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে এবং এ ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।


—মিডিয়া সেল

রংপুর মেট্রোপলিটন পুলিশ